BD State News

শেরপুর সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ড্রোন ব্যবহার

সীমান্তবর্তী অঞ্চলে অবৈধ যাতায়াত এবং মাদক পাচার ঠেকানোর উদ্দেশ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শেরপুর অঞ্চলের একটি দীর্ঘ সীমান্তজুড়ে এই বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে আধুনিক প্রযুক্তির ছোঁয়া আনা হয়েছে। এর অংশ হিসেবে আকাশপথে ড্রোনের মাধ্যমে পাহারা দেওয়ার পাশাপাশি কৃত্রিম বুদ্ধ বা এআই প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে, যাতে অপরাধমূলক কর্মকাণ্ড কার্যকরভাবে দমন করা সম্ভব হয়।

শেরপুর সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ড্রোন ব্যবহার