সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান আবারও জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়।এই নিয়ে তিনি টানা চারমবারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলেন। মাদকবিরোধী তৎপরতা এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় তার এই ধারাবাহিক সাফল্য জেলাজুড়ে প্রশংসিত হয়েছে।