শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে পরাজয়ের মধ্য দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই ম্যাচের হতাশা পেছনে ফেলে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের যুবারা। শ্রীলঙ্কার বিপক্ষে এই জয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করল বাংলাদেশ দল।