পাবনায় অনুুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের জন্য প্রস্তুত জয়পুরহাট দল
পাবনায় আয়োজিত হতে যাওয়া 'ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬-২০২৭'-এ লড়বে জয়পুরহাট জেলা ক্রিকেট দল। টুর্নামেন্টে মাঠে নামার আগে প্রতিযোগীদের মাঝে জার্সি তুলে দেওয়া হয়েছে।আসন্ন এই প্রতিযোগিতায় নিজেদের সেরাটা উপহার দিতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জয়পুরহাটের তরুণ ক্রিকেটাররা।