ঈশ্বরদীতে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রায় পৌনে চার কোটি টাকা ব্যয়ে একটি চারতলা একাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে। তবে এই নির্মাণকাজ ঘিরে গুরুতর অনিয়মের নানা অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়নাধীন এই উন্নয়ন প্রকল্পে ব্যাপক ত্রুটি ও অনিয়ম হচ্ছে বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে স্থানীয় পর্যায়ে অসন্তোষ বিরাজ করছে।