সি সিরাজগঞ্জের জলাশয়গুলোতে শীতের আমেজে অতিথি পাখির আগমন
ঋতু পরিবর্তনের সাথে সাথে কুয়াশাচ্ছন্ন শীতের বার্তা নিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন জলাশয় ও নিচু এলাকায় ভিড় জমাতে শুরু করেছে বিভিন্ন জাতের পরিযায়ী পাখি।এসব এলাকার জলরাশিতে পাখিগুলোর অবাধ সাতার কাটা, ডানার ঝাপটানি এবং দিনভর মুখর কলকাকলিতে চারপাশের প্রকৃতি এক প্রাণবন্ত রূপ ধারণ করেছে।