আধুনিকতার ছোঁয়া ও স্যাটেলাইট সংস্কৃতির প্রভাবে গ্রামীণ জনপদের চিরচেনা অগ্রহায়ণ মাসের উৎসবমুখর আমেজে পরিবর্তন এসেছে। বর্তমান প্রজন্মের কৃষকদের মধ্যেও ঐতিহ্যগতভাবে এই উৎসব উদযাপনের প্রবণতা দিন দিন কমে আসছে।কৃষিপ্রধান বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিতে একসময় অগ্রহায়ণ মাসজুড়ে নবান্নের যে আনন্দ ও উদ্দীপনা দেখা যেত, সময়ের বিবর্তনে তা অনেকটাই ম্লান হয়ে গেছে।