ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকা খরচ করে বসানো অক্সিজেন প্ল্যান্টটি দীর্ঘদিন ধরে অলস পড়ে রয়েছে। ২০২২ সালে এটি স্থাপন করা হয়েছিল।গত তিন বছর ধরে চিকিৎসাকাজে এটি ভূমিকা রাখলেও, বর্তমানে কারিগরি এক্সপার্ট ও সঠিক রক্ষণাবেক্ষণের সংকটের কারণে মূল্যবান এই প্ল্যান্টটি থেকে কোনো সেবা মিলছে না।