গোপালগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত শতাধিক
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে একাধারে বেশ কয়েকটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০টি ছোট-বড় যানবাহন দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এই ধারাবাহিক সংঘর্ষের ফলে আহত হয়েছেন শতাধিক মানুষ।