ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

হবিগঞ্জে ডিবি পুলিশের হাতে​ ৩৬টি চোরাই মোবাইলসহ ১ জন আটক

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৩৬টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোনসহ মো: শাহিন আলম রবিন (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।​গত ১২ জুলাই  রাত ১০: ঘটিকায় মাধবপুর থানাধীন সাইহাম ফিউচার পার্কের সামন থেকে গ্রেপ্তার করা হয়। আটককৃত রবিন হবিগঞ্জের মাধবপুরের পশ্চিম মাধবপুর এলাকার শামছুল আলম খানের ছেলে।​ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ সাকিব হোসেন ও এসআই মো: তারিকুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত iPhone, Vivo, Realme, Redmi, Techno সহ ৩৬টি মোবাইল উদ্ধার করা হয়।  মোবাইলের আনুমানিক বাজার মূল্য ৭,৫০,৯০০/- টাকা।​এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 হবিগঞ্জে ডিবি পুলিশের হাতে​ ৩৬টি চোরাই মোবাইলসহ ১ জন আটক