নীলফামারীর জলঢাকায় রাতে সাবেক পৌর মেয়র নাসিব সাদিক হোসেন নোভার বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জলঢাকা শহরের নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের পৌর কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় নোভার বাসভবনে অভিযান চালানো হয়। পরে তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।