ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সিরাজগঞ্জে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের প্রেসক্লাব চৌরাস্তা সড়কে এ মানববন্ধনের আয়োজন করে সিরাজগঞ্জ জেলা ফারিয়া। এতে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও কর্মক্ষেত্রে নানা ধরনের হয়রানি, অনিরাপত্তা ও অপেশাদার আচরণের শিকার হচ্ছেন। তারা দাবি করেন, “দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এ দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ।” তাই তাদের পেশাগত সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনকালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের বাধা, হুমকি ও অসদাচরণের মুখোমুখি হতে হচ্ছে। এসব ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে তাদের জন্য সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানান তারা।এসময় অংশগ্রহণকারীরা জানান, দাবি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সিরাজগঞ্জে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন