ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

চৌদ্দগ্রামে থানা প্রশাসনের মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী সমাবেশ ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।​রবিবার (১৬ আগস্ট) অপরাহ্নে চৌদ্দগ্রাম পৌর মার্কেট সংলগ্ন এলাকায় চৌদ্দগ্রাম মডেল থানার ব্যবস্থাপনায় এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেন।​চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসাইনের সভাপতিত্বে এবং উপপরিদর্শক (এসআই) অভিজিৎ দাশের উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মোহাম্মদ সাকুর।​অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলজার আলম, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়জী ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজী এবং উপপরিদর্শক শামসুল আরেফিন, তারেক হোসেন, আকাশ, মোরশেদ আলম ও লিটন চাকমা।​আলোচনা সভায় মাদকের অপব্যবহার, এর সামাজিক ও শারীরিক কুফল তুলে ধরে বক্তব্য প্রদান করা হয়। পাশাপাশি অঞ্চলটিকে মাদকমুক্ত করতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও সামাজিক প্রতিরোধের ওপর জোর দেন বক্তারা।​সংক্ষিপ্ত আলোচনা শেষে এলাকা জুড়ে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের হয়, যা পৌর বাজারের প্রধান প্রধান সড়কগুলো অতিক্রম করে।

চৌদ্দগ্রামে থানা প্রশাসনের মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি