ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাল

ওমানে মারা যাওয়া চার সহোদরের মরদেহ ঢাকার হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৫ নম্বর লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিজ গ্রামের বাড়িতে পৌঁছেছে।মরদেহ পৌঁছানোর পর পরিবার ও স্বজনদের উপস্থিতিতে গোসলের প্রস্তুতি চলছে।আজ বুধবার বেলা ১১টায় লালানগর উচ্চবিদ্যালয় মাঠে চার ভাইয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হবে।গত ১৩ মে ওমানের দক্ষিণ আল বাতিনাহ প্রদেশের মুলাদ্দা এলাকায় পার্ক করা একটি গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার সহোদরের মৃত্যু হয়। মঙ্গলবার রাতে তাঁদের মরদেহ দেশে এসে পৌঁছায়।

ওমানে নিহত ৪ ভাইয়ের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাল