চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৫নং বরমা ইউনিয়নের রাউলীবাগ এলাকা থেকে সাইফুল আলম আলিফ (১৪) নামে এক কিশোর গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে।নিখোঁজ সাইফুল আলম আলিফ রাউলীবাগ এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরুল আলমের নাতি এবং মোহাম্মদ খোরশেদ আলমের বড় ছেলে।পরিবার সূত্রে জানা গেছে, আলিফ নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এক সপ্তাহ ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।আলিফের সন্ধান পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত ০১৮৯৩৫৫৬৬০৯ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।একটি পরিবারের প্রিয় সন্তানকে নিরাপদে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনরা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি ব্যাপকভাবে শেয়ার করার আহ্বান জানানো হয়েছে।