বাংলাদেশ টাচ অ্যাসোসিয়েশনের উদ্যোগে মুন্সীগঞ্জ জেলার কুসুমপুর ইউনিয়নে কুসুমপুর জাগরণী সংসদ ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে জেলা কোচেস প্রশিক্ষণ কর্মশালা ২০২৬.দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে মুন্সীগঞ্জ জেলার ২৫টি স্কুলের শিক্ষক এবং পাঁচজন অন্যান্য ক্রীড়া সংগঠকসহ উল্লেখযোগ্যসংখ্যক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালনা করেন বাংলাদেশ টাচ রাগবি অ্যাসোসিয়েশনের কো-অর্ডিনেটর মোঃ ফাহিম সরকার। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ টাচ রাগবি অ্যাসোসিয়েশনের ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট মোহাম্মদ আশিক হোসেন। প্রশিক্ষণে সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মুন্সীগঞ্জ জেলা টাচ রাগবি অ্যাসোসিয়েশনের কোচ মোহাম্মদ ফারদিন।আসন্ন জেলা পর্যায়ের স্কুল প্রতিযোগিতাকে সামনে রেখে দক্ষ কোচ ও প্রশিক্ষক তৈরি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টাচ রাগবির প্রসার ঘটানোর লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে টাচ রাগবি খেলার প্রতি ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। তাঁদের আগ্রহ ও উৎসাহকে কাজে লাগিয়ে খুব শিগগিরই মুন্সীগঞ্জ জেলায় একটি বৃহৎ স্কুল টাচ রাগবি ফেস্টিভ্যাল আয়োজনের পরিকল্পনা রয়েছে।আয়োজকদের প্রত্যাশা, আসন্ন এই স্কুল ফেস্টিভ্যালে মুন্সীগঞ্জ জেলার ৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।বাংলাদেশ টাচ রাগবি অ্যাসোসিয়েশন মনে করে, শিক্ষকদের প্রশিক্ষিত করার মাধ্যমে স্কুল পর্যায়ে টাচ রাগবির একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে। এর ফলে নতুন খেলোয়াড় তৈরি, শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ততা বৃদ্ধি এবং জেলা ও জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার সুযোগ সৃষ্টি হবে।এই প্রশিক্ষণ কর্মসূচি মুন্সীগঞ্জ জেলায় টাচ রাগবির বিকাশ ও স্কুল পর্যায়ে খেলাটির বিস্তারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।আয়োজনে:বাংলাদেশ টাচ অ্যাসোসিয়েশন (BTA)