চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা'য় প্রিন্সিপাল আবুল কাশেম হেফজ ও এতিমখানায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বার্ষিক ওয়াজ মাহফিল, দস্তারবন্দী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ সম্মেলনে স্থানীয় আলেম-ওলামা, সমাজসেবক ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল আলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে। প্রধান ওয়াজিন হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ বিন নুরী,আরবী প্রভাষক,জাফরাবাদ ফাজিল মাদ্রাসা ও নাতী হুজুর দরবারে গারাংগিয়া । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এরফানুল হক চৌধুরী,সাধারণ সম্পাদক, প্রিন্সিপাল আবুল কাশেম হেফজ ও এতিমখানা এবং সিনিয়র শিক্ষক বরমা ইসলামিয়া দাখিল মাদ্রাসা বিশেষ আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ইকবাল হোসেন, প্রধান শিক্ষক প্রিন্সিপাল আবুল কাশেম হেফজখানা ও মোঃ শিবলী ছাদেক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ নুরুল হক,ভারপ্রাপ্ত সুপার বরমা ইসলামিয়া দাখিল মাদ্রাসা। মাওলানা মোঃ কুতুব উদ্দিন, গভর্নিং বডির সভাপতি, বরমা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বিশিষ্ট সমাজসেবক নুর মোহাম্মদ।বক্তারা তাদের বক্তব্যে ইসলামের সুমহান আদর্শ, নৈতিকতা, সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনায় পরিচালনা করেন প্রিন্সিপাল আবুল কাশেম হেফজ ও এতিমখানার সহকারী শিক্ষক মোঃ মোবারক সাদেক ও আবু জুয়েল, যারা দক্ষতার সঙ্গে পুরো অনুষ্ঠান পরিচালনা করেন।সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।