প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
পাবনার সাঁথিয়ায় ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার
নিউজ ডেস্ক ||
পাবনার সাঁথিয়া উপজেলায় আপন চাচাতো বোনের মেয়েকে (তালাকপ্রাপ্তা ভাগ্নি) ধর্ষণের অভিযোগে ছানোয়ার প্রামাণিক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বয়স ৪০ বছর।পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী ধর্ষণের শিকার হওয়ার পর অভিযুক্ত ছানোয়ার তাকে এই বর্বরোচিত ঘটনাটি চেপে যাওয়ার জন্য চাপ দেন। এমনকি বিষয়টি কাউকে জানালে তাকে গলা কেটে হত্যার হুমকিও প্রদান করেছিলেন ওই ব্যক্তি। বর্তমানে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত