প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
পোশাক খাতে অস্থিরতা ও উসকানি: দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত
নিউজ ডেস্ক ||
গার্মেন্টস সেক্টরে চলমান অসন্তোষের পেছনে প্ররোচনা এবং তহবিল জোগানোর গুরুতর অভিযোগ উঠেছে। এর সাথে জড়িত থাকার সন্দেহে সাবেক মন্ত্রী, একাধিক সংসদ সদস্য এবং ক্ষমতাধর কিছু শিল্পপতিসহ মোট ২০৪টি ব্যক্তি ও কর্পোরেট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব সাময়িকভাবে স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।ডেইলি বাংলাদেশের তথ্য অনুযায়ী, শ্রমিকদের আন্দোলনকে প্রভাবিত করা এবং তৈরি পোশাক শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির নেপথ্যে অর্থ ছাড়ের অভিযোগ রয়েছে এই পক্ষগুলোর বিরুদ্ধে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আর্থিক লেনদেনগুলো বন্ধের এই পদক্ষেপ গ্রহণ করেছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত