প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংসদ ভবন ও সংলগ্ন এলাকায় সব ধরনের জমায়েত ও মিছিল নিষিদ্ধ
নিউজ ডেস্ক ||
আসন্ন সংসদ অধিবেশনকে সামনে রেখে রাজধানী ঢাকার সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকায় সভা, সমাবেশ, মিছিল কিংবা বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত থেকে এই কড়া নিষেধাজ্ঞা কার্যকর করা হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। সোমবার (৯ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া অধিবেশনকে কেন্দ্র করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত