প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
রাজনৈতিক কর্মসূচিতেও গাছ নিধনের প্রবণতা নিয়ে আক্ষেপ
নিউজ ডেস্ক ||
রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনে নির্বিচারে গাছ কেটে ফেলার মতো দুঃখজনক চিত্র দেখা যায়। দেশের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় রাজনৈতিক দলগুলো যদি তাদের নেতাকর্মীদের প্রতি বছর অন্তত তিনটি করে চারা রোপণের নির্দেশ দিত, তবে পরিস্থিতি ভিন্ন হতে পারত।একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার ক্ষেত্রে মানবকূলের পাশাপাশি উদ্ভিদ ও পাখির সহাবস্থান নিশ্চিত করার তাগিদ অনুভব করা হয়। অথচ এর বিপরীত চিত্র হিসেবে রাজনৈতিক অঙ্গনের নানা কার্যক্রমে বৃক্ষ নিধনের বাড়াবাড়ি লক্ষ্য করা যায়, যা জনমনে হতাশার জন্ম দেয়।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত