প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
ঠাকুরগাঁও হাসপাতালে দেড় কোটি টাকার অক্সিজেন প্ল্যান্ট পড়ে আছে অচল অবস্থায়
নিউজ ডেস্ক ||
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকা খরচ করে স্থাপন করা অক্সিজেন প্ল্যান্টটি বর্তমানে কোনো কাজেই আসছে না। ২০২২ সালে এটি বসানোর পর গত তিন বছর ধরে রোগীদের চিকিৎসায় এটি ব্যবহার করা হলেও, প্রয়োজনীয় কারিগরি জনবল ও ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করায় এখন এটি অলস পড়ে রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনবল ও রক্ষণাবেক্ষণের অভাবে গুরুত্বপূর্ণ এই চিকিৎসা সরঞ্জামটির কার্যকারিতা বন্ধ হয়ে আছে, যার ফলে এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত