প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
পোরশায় দুই ইটভাটাকে জরিমানা, ম্যাজিস্ট্রেটকে ঘিরে প্রশ্ন
নিউজ ডেস্ক ||
নওগাঁর পোরশা উপজেলায় পাশাপাশি গড়ে ওঠা তিনটি ইটভাটার মধ্যে দুটিতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে সংশ্লিষ্ট দুটি ভাটার মালিককে মোট চার লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।তবে একই এলাকায় অবস্থিত অপর একটি ভাটাকে বাদ রেখে কেবল দুটিতে অভিযান চালানোর ঘটনাটি স্থানীয় মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে বৈধ কাগজপত্রের অনুপস্থিতি এবং পরিবেশগত ছাড়পত্র না থাকা সত্ত্বেও একটি ভাটা ছাড় পাওয়ায় ম্যাজিস্ট্রেটের কার্যক্রম নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত