প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
তৈরি পোশাক খাতের অস্থিরতা সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক ||
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, তৈরি পোশাক খাতে সাম্প্রতিক সময়ে যেসব অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনো সাধারণ শ্রমিক অসন্তোষ নয়। সাধারণ কর্মীদের সামনে রেখে দেশজুড়ে অরাজকতা সৃষ্টির ছক কষা হয়েছে বলেও জানান তিনি।‘ডেইলি বাংলাদেশ’-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, পোশাক কারখানার এই সহিংসতা ও বিশৃঙ্খলাকে পুরোপুরি পূর্বপরিকল্পিত হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার মতে, একটি বিশেষ মহল সাধারণ শ্রমিকদের অসচেতনতাকে কাজে লাগিয়ে এই খাতকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত