প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
এনআইডি তথ্য পরিবর্তনে প্রতারণা চক্র, নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ
নিউজ ডেস্ক ||
জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধনের প্রক্রিয়া অপব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রবণতা লক্ষ্য করা গেছে। তথ্য বদলানোর এই সুযোগকে কাজে লাগিয়ে একটি মহল পাসপোর্ট সংক্রান্ত তথ্য পরিবর্তন, নিজেদের ওয়ারিশ হিসেবে প্রতিষ্ঠিত করা কিংবা স্থাবর সম্পত্তি বেচাকেনার মতো অবৈধ কাজ হাসিলের চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।এমন অনৈতিক ও প্রতারণামূলক কর্মকাণ্ড রোধে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। পরিচয়পত্র সংশোধনের নামে চলা এই ধরনের অনিয়ম ঠেকাতে সংস্থাটির পক্ষ থেকে বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং জোরালো পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত