প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
শাবনূরের উৎসাহেই রুপালি পর্দায় পা রেখেছিলেন সিয়াম মৃধা
নিউজ ডেস্ক ||
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের অনুপ্রেরণা এবং দিকনির্দেশনা পেয়েই মূলত অভিনয় জগতে প্রবেশ করেছিলেন উদীয়মান অভিনেতা সিয়াম মৃধা। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন শুরুর পেছনের গল্পটি প্রকাশ করেন তিনি।ওই আলাপে সিয়াম জানান, ঢালিউডের একসময়ের সাড়া জাগানো এই নায়িকা তাকে বড় পর্দায় প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। শাবনূরের সেই উৎসাহ ও উদ্দীপনা না পেলে হয়তো মিডিয়াতে তার পথচলা শুরু হতো না বলে উল্লেখ করেন এই তরুণ অভিনেতা।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত