প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমিন জয়ী
মিজানুর রহমান মহসিন ||
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-নেতৃত্বাধীন জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।বৃহস্পতিবার রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।ঘোষিত ফলাফল অনুযায়ী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে ৩ হাজার ২৮৯ ভোট পেয়েছেন। বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলীম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৮৩৬ ভোট। আর বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ৪৫০ ভোট।নির্বাচনে মোট ৩ লাখ ৩৪ হাজার ৩৩০টি ভোট পড়েছে। এর মধ্যে ৩ লাখ ২৯ হাজার ৫টি ভোট বৈধ এবং ৫ হাজার ৩২৫টি ভোট বাতিল হয়েছে। ডাকযোগে আসা ব্যালট এ হিসাবের অন্তর্ভুক্ত নয়। ঘোষিত হিসাবে ভোট পড়ার হার ৬৪ দশমিক ৮১ শতাংশ।ঠাকুরগাঁও সদর, ভুল্লি ও রুহিয়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫১ জন। আসনের ১৮৫টি কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন ১৮৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৯৮৯ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ১ হাজার ৯৭৮ জন পোলিং কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত