প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
খুলনার লবণচড়ায় যুবককে মারধর করে সাইকেল ছিনতাই
মোঃ হুমায়ুন কবির সাকিব ||
খুলনা মহানগরীর লবণচড়া থানাধীন মোল্লাপাড়া মসজিদের পাশের গলির মুখে এক যুবককে মারধর করে তাঁর ব্যবহৃত সাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ৭–৮ জনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শান্ত খুলনার চানমারী বাজার এলাকার লিটন খাঁর ছেলে।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শান্ত নগরীর জিরো পয়েন্ট এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে মোল্লাপাড়া মসজিদের পাশের গলির মুখে পৌঁছালে অজ্ঞাতনামা ৭–৮ জন তাঁকে মারধর করে ফেলে রেখে তাঁর ব্যবহৃত সাইকেলটি নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন আহত শান্তকে উদ্ধার করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসা নেওয়ার পর এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হবে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ছিনতাই হওয়া সাইকেল উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত