প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
তামাবিলে আবেগঘন দৃশ্য,ভারতে ফিরল অঞ্জনার লাশ
রাজু বিশ্বাস দুর্জয় ||
চিকিৎসার জন্য বিমানে কলকাতা যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটিতে জরুরি অবতরণের পর মারা যাওয়া ভারতীয় নারীর মরদেহ ১০ দিন পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর দিয়ে মরদেহটি ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।মৃত অঞ্জনা ভৌমিক (৫৬) ভারতের আসাম রাজ্যের কামরূপ জেলার আজেরা এলাকার বাসিন্দা ছিলেন।গত ১৮ অক্টোবর চিকিৎসার উদ্দেশ্যে ভারতের আগরতলা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতা যাচ্ছিলেন অঞ্জনা ভৌমিক। বিমানটিতে দুই ক্রু সদস্য, এক রোগী, এক চিকিৎসক ও এক প্যারামেডিকসহ মোট সাতজন ছিলেন। যাত্রাপথে বিমানের দরজায় ত্রুটি দেখা দিলে তা জরুরি ভিত্তিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।অবতরণের পর সবাই নিরাপদ থাকলেও অসুস্থ অঞ্জনাকে দ্রুত ঢাকার কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।অঞ্জনা ভৌমিক ও তার সঙ্গে থাকা নিকটাত্মীয়ের কাছে পাসপোর্ট না থাকায় মরদেহ ভারতে ফেরাতে আইনি ও নথিপত্র সংক্রান্ত জটিলতা দেখা দেয় যার ফলে মরা দেহ হস্তান্তর পক্রিয়ায় বিলম্ব হয়। পরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন থেকে তাদের ট্রাভেল পারমিট সংগ্রহ করা হয়।সকল আনুষ্ঠানিকতা শেষে বুধবার দুপুরে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় মৃতার বোন শান্তা ভৌমিকও আনুষ্ঠানিকতা শেষে ভারতে ফিরে যান।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত