প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
মোঃ জামির হোসেন সরকার ||
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।গতকাল বুধবার (২১ অক্টোবর) বিকেলে নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এসআরবি-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক ও উপপরিচালক সাদমান ইবনে আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন— খুলনার রূপসা উপজেলার চরমোসাবাদপুর গ্রামের মো. মনিরুল ইসলাম (২৫) এবং কুমিল্লার আদর্শ সদর উপজেলার উত্তর বাগবের গ্রামের মো. আরিফুল ইসলাম মারুফ (২০)।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-১১-এর একটি আভিযানিক দল জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা পাওয়া যায়।প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এসআরবি জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-১১-এর কোম্পানি অধিনায়ক ও উপপরিচালক সাদমান ইবনে আলম জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মাদক নির্মূলে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত