প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় নওগাঁর পুলিশ সুপারকে জেলা প্রশাসনের বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান
রাজু ইসলাম, উপজেলা প্রতিনিধি ||
নওগাঁ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামকে বিশেষ "শুভেচ্ছা স্মারক" প্রদান করেছে জেলা প্রশাসন।আজ রবিবার (১৮ অক্টোবর, ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উন্নয়ন সমন্বয় সভায় নওগাঁর সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শ্রেষ্ঠ পুলিশ সুপারের হাতে এই শুভেচ্ছা স্মারক তুলে দেন।জানা গেছে, জেলায় ডাকাতি প্রতিরোধ, বিপুল পরিমাণ মাদক উদ্ধার, সফল প্রো-একটিভ পুলিশিং পরিচালনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম সম্প্রতি রাজশাহী রেঞ্জে ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ নির্বাচিত হন। জেলা প্রশাসনে তাঁর এই অর্জনকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতেই এ স্মারক প্রদান করা হয়।গুরুত্বপূর্ণ এই জেলা উন্নয়ন সমন্বয় সভায় স্থানীয় সরকারের উপ-পরিচালক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জন, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।শুভেচ্ছা স্মারক গ্রহণ শেষে নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম জেলা প্রশাসনসহ সভার সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “এই সম্মাননা কেবল আমার নয়, এটি পুরো নওগাঁ জেলা পুলিশের অর্জনের স্বীকৃতি।” বক্তব্যে তিনি আগামী দিনে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় আরও নিষ্ঠার সাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং দায়িত্ব পালনে জেলার সর্বস্তরের প্রতিনিধি ও জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত