প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য
মোঃ জামির হোসেন সরকার ||
কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় মো. কাউছার আলম নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (১৬ অক্টোবর) এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কাউছার কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সক্রিয় নেতা এবং স্থানীয় নেতা কবিরের ছোট ভাই।স্থানীয় সূত্র জানায়, ছত্রখিল এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত হঠাৎ কাউছারের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে মহানগরী ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।তবে ঠিক কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতাকর্মীরা দ্রুত এই নির্মম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনসহ জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত