প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
আশুলিয়ায় স্ত্রীকে গালা কেটে হত্যা স্বামী আটক
মো: শাহীন ভূঁইয়া ||
আশুলিয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা স্বামী আটক আশুলিয়ার টংগাবাড়ি বঙ্গবন্ধু রোড এলাকার আব্দুল মালেকের মালিকানাধীন ভাড়া বাসা থেকে আখি আক্তার (২৪), নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ । আখি আক্তার (২৪) শেরপুরের ঝিনাইগাতি থানার ঘাগড়া কবিরাজ পাড়ার আবেদ আলীর মেয়ে। পারিবারিক কলহের জেরে আঁখি আক্তারকে তাঁর স্বামী ধারালো ছুরি দিয়ে গলায় আ*ঘাত করার ফলে মৃ*ত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় ঘা*তক স্বামী জাহিদ হাসানকে আটক করা হয়েছে। জাহিদ (২৭) শেরপুরের নালিতাবাড়ী থানার সিটকাপাড়ার তাইজ উদ্দিনের ছেলে। আখি আক্তারের লা*শ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে আশুলিয়া থানা পুলিশ । এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত