প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
সিংগাইরে ২৮ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, চাচা গ্রেফতার
আব্দুল্লাহ আল মামুন ||
মানিকগঞ্জের সিংগাইরে ২৮ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার আপন চাচা নীরব হোসেনকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বলধরা ইউনিয়নের তেলিখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নীরব ওই এলাকার ফরশেদ আলীর ছেলে।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশুটির বাবা কাজে চলে যান। এ সময় শিশুটির মা ও ছোট মেয়ে বাড়িতে ছিলেন। বেলা ১১টার দিকে নীরব শিশুটিকে তার দাদার বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ করা হয়।পরে শিশুটির কান্নার শব্দ শুনে তার মা সেখানে গেলে নীরবকে ঘর থেকে বের হতে দেখেন। শিশুটির অস্বাভাবিক আচরণ দেখে পরিবারের সদস্যদের বিষয়টি জানান তিনি।পরে শিশুটিকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এরপর সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠান।এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সিংগাইর থানায় মামলা করেছেন।সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত