প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ছাতক থানার ওসি মিজানুর রহমান
দিলোয়ার হোসেন, ছাতক প্রতিনিধি: ||
মাদক ও চোরাচালানবিরোধী অভিযান, চোরাই পণ্য উদ্ধারসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।সম্প্রতি সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে তিনি শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক গ্রহণ করেন।পুলিশের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি মাদক, চোরাচালান ও চোরাই পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।ছাতক থানার ওসি হিসেবে মোহাম্মদ মিজানুর রহমানের এ অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত