প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
চন্দনাইশে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
জাহেদ হোসেন খান ||
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুচিয়া মহাজন ঘাটায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।পরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মঙ্গল শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।শোভাযাত্রায় ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আয়োজিত এ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত