প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
চন্দনাইশে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির সনদ ও পুরস্কার বিতরণ
জাহেদ হোসেন খান ||
চট্টগ্রামের চন্দনাইশে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫-এর চন্দনাইশ জোনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের প্রতিনিধি এম. এ. হাশেম রাজু। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী।বিশিষ্ট শিক্ষাবিদ এম. এ. রহিম অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধান আলোচক ছিলেন সৈয়্যদ মুহাম্মদ গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক আজিম উদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ইলিয়াস, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বৃত্তি পরিচালনা কমিটির পরিচালক মো. রাজিব হোসেন রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়ায়।পরে ট্যালেন্টপুল, এ-গ্রেড ও সাধারণ গ্রেডে ১১২ জন কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তির সনদ, সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত