প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
রানীনগরে ৬ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার
রাজু ইসলাম, উপজেলা প্রতিনিধি ||
নওগাঁর রানীনগরে ৬ বছরের এক শিশুকন্যাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটির পরিবারের অভিযোগের পর পুলিশ সুপারের নির্দেশনায় রানীনগর থানার একটি দল অভিযান চালিয়ে মধ্যরাতে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করে।গ্রেপ্তাররা হলো— মো. ইফতিয়াক (১৫) ও মো. মাৎরুফ (১৬)।এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় রানীনগর থানায় মামলা হয়েছে। মামলা নম্বর-১২, তারিখ ২৭ আগস্ট ২০২৬।পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই কিশোর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।নওগাঁর পুলিশ সুপার বলেন, নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো অপরাধে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত