প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
চন্দনাইশে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে বর্ণাঢ্য স্বাগত জুলুস
জাহেদ হোসেন খান ||
পবিত্র ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া গাউসিয়া রহমান মঞ্জিল, হাফেজ নগর দরবার শরীফের উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত জুলুস অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় দরবার শরীফ থেকে জুলুসটি শুরু হয়ে নাঝিরহাট, জামতল, বৈলতলী, ইউনুস মার্কেট ও বহরম পাড়া প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে এসে শেষ হয়।জুলুসে সদারত করেন পীরে তরীকত হযরত মাওলানা সৈয়দ মিনহাজুর রহমান মুহাম্মদ মহিউদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনী (মাদ্দাজিল্লুহুল আলী)।এতে বিভিন্ন শ্রেণি-পেশার মুসলমান ও দরবার শরীফের অসংখ্য আশেক-ভক্ত অংশগ্রহণ করেন। কিশোরগঞ্জের ইটনা ও মিঠামইনসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের উপস্থিতিতে জুলুসটি প্রাণবন্ত হয়ে ওঠে।জুলুস শেষে দরবার শরীফে পবিত্র মিলাদ, কিয়াম ও মুনাজাত অনুষ্ঠিত হয়।মুনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত