প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
চন্দনাইশে পরিত্যক্ত পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
জাহেদ হোসেন খান ||
চট্টগ্রামের চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বরকল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কানাই মাদারী ঘাটকুল এলাকায় এ ঘটনা ঘটে।নিহত দুই শিশু হলো ৫ বছর বয়সী আরাফ ও রিহান। তারা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে আরাফ ও রিহান বাড়ির আশপাশে একসঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে কোনোভাবে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে অনুসন্ধান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।উদ্ধারের পর দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।মাত্র পাঁচ বছর বয়সে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। দুই শিশুকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছে পরিবার ও এলাকাবাসী।জানা গেছে, নিহত রিহানের মা রানু আকতার কিছুদিন আগে বান্দরবান থেকে বেড়াতে চন্দনাইশে এসেছিলেন। বেড়াতে এসে সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো পরিবার যেন শোকে স্তব্ধ হয়ে গেছে।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত