প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
উত্তর বরকলে মাদক ও সন্ত্রাসবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত
জাহেদ হোসেন খান ||
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৪ নম্বর বরকল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড উত্তর বরকলে মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় উত্তর বরকল মাদক ও সন্ত্রাসবিরোধী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। মোহাম্মদ সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে অ্যাডভোকেট আবুল কাশেম ইউনুচ, মাওলানা ফেরদৌসুল আলম খান আল কাদেরী, তৈয়ব আলী, জি.এম. জাহেদ, বেলাল উদ্দিন হিরু, আমির চৌধুরী, দিদারুল আলম, জি.এম. এহছান, মনির হোসেন টিটু, নুর উদ্দিন, হেসামুল আলম বাপ্পু, নুর হোসেন, আমান উল্লাহ, টিপু সুলতান, অমিত হাসান রবি, মনিরুল্লাহ সাগর, ফরহাদ, মইনউদ্দিন, সাজ্জাদ হোসেন, মাহি চৌধুরী ও লিমন উপস্থিত ছিলেন। বক্তারা মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। কর্মসূচি থেকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং মাদকমুক্ত, নিরাপদ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত