প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ আটক
রাজু ইসলাম, উপজেলা প্রতিনিধি ||
নওগাঁর পত্নিতলায় এক কেজি গাঁজাসহ কার্তিক চন্দ্র মালী (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টায় পত্নিতলা থানাধীন ছালিগ্রাম এলাকার একটি ইটভাটার পাশ থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত কার্তিক ছালিগ্রামের কমল চন্দ্র মালীর ছেলে।ডিবি সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি টিম পত্নিতলা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে টিমটি জানতে পারে, ছালিগ্রামে গৌতমের ইটভাটার পাশে রাস্তার ওপর এক ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিকেল ৫টায় অভিযানিক টিম সেখানে পৌঁছালে কার্তিক চন্দ্র মালীর গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে তাকে আটক করে উপস্থিত লোকজনের সামনে দেহ তল্লাশি করা হলে তার সঙ্গে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে নীল পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ বিষয়ে পত্নীতলা থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত