প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী: চন্দনাইশে জামায়াতের গনমিছিল
জাহেদ হোসেন খান ||
চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩১ জুলাই) বিকেলে গাছবাড়িয়া খাঁনহাট ইসলামী ব্যাংক চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে পুরাতন গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কুতুব উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক জাফর সাদেক। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আইয়ুব আলী, নায়েবে আমীর অধ্যাপক জালাল উদ্দীন, সহকারী সেক্রেটারি আব্দুল খালেক নেজামী ও হারুনুর রশিদ, কর্মপরিষদ সদস্য কমরুদ্দীন সিকদার ও কাজী আকবর, চন্দনাইশ পৌরসভা আমীর কাজী কুতুব উদ্দীন, দোহাজারী পৌরসভা আমীর মুহাম্মদ শহীদুল ইসলাম, সাতবাড়ীয়া ইউনিয়ন সভাপতি শফিকুর রহমান, বৈলতলী ইউনিয়ন সভাপতি ইমরান বকর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার তৌকির আহমদ, বরমা ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আতাহার হোসাইন, বরকল ইউনিয়ন সভাপতি মুহাম্মদ ইব্রাহীম, হাশিমপুর ইউনিয়ন সভাপতি মাওলানা জসিম উদ্দীন, কাঞ্চনাবাদ ইউনিয়ন সভাপতি মোজাফফর আহমদ জাফর, জোয়ারা ইউনিয়ন সভাপতি গোলাম মাওলাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
গণমিছিল ও সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত