প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬
হবিগঞ্জে ডিবি পুলিশের হাতে ৩৬টি চোরাই মোবাইলসহ ১ জন আটক
অপু আহমেদ রওশন ||
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৩৬টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোনসহ মো: শাহিন আলম রবিন (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।গত ১২ জুলাই রাত ১০: ঘটিকায় মাধবপুর থানাধীন সাইহাম ফিউচার পার্কের সামন থেকে গ্রেপ্তার করা হয়। আটককৃত রবিন হবিগঞ্জের মাধবপুরের পশ্চিম মাধবপুর এলাকার শামছুল আলম খানের ছেলে।ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ সাকিব হোসেন ও এসআই মো: তারিকুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত iPhone, Vivo, Realme, Redmi, Techno সহ ৩৬টি মোবাইল উদ্ধার করা হয়। মোবাইলের আনুমানিক বাজার মূল্য ৭,৫০,৯০০/- টাকা।এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত