প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
সাভারে জমকালো আয়োজনে, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত!
মো: শাহীন ভূঁইয়া ||
সাভারে জমকালো আয়োজনে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত!সাভারের বিরুলিয়া ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী কাকাবো স্কুল মাঠে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। স্থানীয় যুবসমাজ ও ক্রীড়ামোদীদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসবের আমেজ বিরাজ করছে।উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু!খেলা শুরুর পূর্বে মাঠজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় এবং ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ যোগান বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ আমীর শিরালী এবং সাধারণ সম্পাদক শাহিনুর রহমান (শাহিনুর)।প্রধান অতিথি দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু বলেন, "যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং শারীরিক ও মানসিক গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি রক্ষার্থে এবং তরুণদের মাঠে ফিরিয়ে আনতে এই ধরণের আয়োজন সত্যিই প্রশংসনীয়।"অনুষ্ঠানে বিরুলিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, ক্রীড়া ব্যক্তিত্ব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চমৎকার ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলাটি দেখতে সাভার ও বিরুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে শত শত ফুটবলপ্রেমী দর্শক মাঠে এসে হাজির হন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত