প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬
সিংগাইরে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত 'মুসা' গ্রেফতার
আব্দুল্লাহ আল মামুন ||
মানিকগঞ্জের সিংগাইরে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১০টির বেশি মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ ডাকাত মোশারফ হোসেন ওরফে 'মুসা' (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে সিংগাইর থানা ও বাগুলী তদন্ত কেন্দ্রের পুলিশের যৌথ অভিযানে উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, মোশারফ হোসেনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে সিংগাইর থানায় ১০টির বেশি মামলা রয়েছে। এছাড়া পার্শ্ববর্তী কয়েকটি থানাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুসাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনি কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে তার সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।রোববার (৫ জুলাই) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত