প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬
নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ
আকবর আহমদ ||
মাদক ও জুয়ার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক যুগান্তর বাংলাদেশ-এর দক্ষিণ সুরমা প্রতিনিধি আহমেদ আকবর-কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে নান্টু লালের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, সংবাদ প্রকাশের পর সাংবাদিক আহমেদ আকবরের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিক ভয়েস মেসেজ পাঠিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এসব ভয়েস বার্তায় তাকে সংবাদ প্রকাশের পরিণতি ভোগ করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।সাংবাদিক আহমেদ আকবর জানান, তিনি পেশাগত দায়িত্ব পালন করে মাদক ও জুয়ার বিষয়ে সংবাদ প্রকাশ করেছেন। এরপর থেকেই বিভিন্নভাবে তাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত