প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত
মিজানুর রহমান মহসিন ||
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় এ কে এম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল (৪৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী সুলতানা বেগম (৪২)। তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নীলফামারী-ডোমার সড়কের ধরণীগঞ্জ এলাকার কালিতলা অংশে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নীলফামারী থেকে ডোমারগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক অবসরপ্রাপ্ত সেনাসদস্য এ কে এম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় তার স্ত্রী সুলতানা বেগম গুরুতর আহত হন।এদিকে সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। তবে বাসের যাত্রীদের হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত জাহাঙ্গীর বসুনিয়া ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি এলাকার জাকারিয়া বসুনিয়ার ছেলে।তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত