প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬
সাভারে বজ্রপাতে তিনজনের মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক ||
সাভারে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন।তিনি বলেন, দুপুরে সাভারের বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় নিহতরা খেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত