প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬
কালীগঞ্জে বজ্রপাতে এক নারীর মৃত্যু
মুজিবুর রহমান ||
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বজ্রপাতে শারমিন আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বেতুয়া গ্রামের সৌদি প্রবাসী রায়হান মিয়ার স্ত্রী।স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সোহরাব হোসেন জানান, স্কুল ছুটির পর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মেয়ে শাহিরা তাসনিমকে নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন শারমিন।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সংঘটিত এই মর্মান্তিক ঘটনায় কালীগঞ্জজুড়ে শোকের আবহ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত